Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে আড়ংয়ের ২৯তম আউটলেটের উদ্বোধন

BN DESK
05 September 2026, 09:54 AM পড়তে ১ মিনিট
বরিশালে আড়ংয়ের ২৯তম আউটলেটের উদ্বোধন

১৩ই মার্চ ২০২৪ তারিখে বরিশালে উদ্বোধন হয়ে গেলো দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ২৯তম আউটলেট। অত্যাধুনিক নির্মাণশৈলীর ১৩,০০০ বর্গফুটের চার তলা বিশিষ্ট এই আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক, বাড়ির সাজসজ্জা, গহনা সহ রয়েছে আড়ংয়ের সাব-ব্র্যান্ড - তাগা, তাগা ম্যান, এবং আড়ং আর্থের পণ্য। এছাড়াও ক্রেতাদের আরও আনন্দময় শপিংয়ের অভিজ্ঞতা নিশ্চিত করতে আউটলেটটিতে থাকছে মুখরোচক সব খাবারে সমৃদ্ধ আড়ংয়ের আরেকটি সাব-ব্র্যান্ড গ্রাসরুটস ক্যাফে।

ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মিস তামারা হাসান আবেদ আউটলেটটির উদ্বোধন করেন। এসময় আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। “বরিশালের মতো প্রাণবন্ত একটি শহরে আড়ং নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত। নতুন এই আউটলেটটির যাত্রা শুরুর মাধ্যমে বরিশালসহ আড়ংয়ের উপস্থিতি এখন বাংলাদেশের প্রতিটি বিভাগে। এই আউটলেটটি স্থানীয় কারিগরদের ক্ষমতায়ন এবং তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশব্যাপী আড়ংকে ছড়িয়ে দেয়ার অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ,” – মন্তব্য করেন মিস আবেদ। 

গ্রাহকরা বরিশালে আড়ংয়ের আউটলেটে সীমিত সময়ের জন্য ৫০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং সারা বছর ব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর অন্তর্ভুক্ত সদস্যরা আড়ং বরিশাল আউটলেটে প্রতিটি কেনাকাটায় তিনগুন পয়েন্ট অর্জন করতে পারবেন ১৯শে মার্চ পর্যন্ত!

আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর একটি সামাজিক উদ্যোগ।

আউটলেটের ঠিকানা: ৯৩৬ বগুড়া রোড।

যোগাযোগ:

আফরোজা আক্তার মুক্তা

পিআর এন্ড কমইউনিকেশন অফিসার, মার্কেটিং

ব্র্যাক-আড়ং

ফোন: +৮৮০১৭২৯০৭১১০১

ইমেইলঃ afroja.akter@brac.net

এলাকা: বরিশাল বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

বরিশালে আড়ংয়ের ২৯তম আউটলেটের উদ্বোধন

B
BN DESK | 14 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার