Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে ‘নারী ক্রিকেটার’ গ্রেফতার

BN DESK
03 September 2026, 10:07 PM পড়তে ১ মিনিট
বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে ‘নারী ক্রিকেটার’ গ্রেফতার

বরিশাল প্রতিনিধি: বরিশালের মুলাদী থেকে কিশোরী অপহরণের অভিযোগে কথিত নারী ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। সোমবার সকালে ঢাকার হাজারীবাগ থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় কথিত নারী ক্রিকেটারকে গ্রেফতার করা হয়।

ওই কথিত নারী ক্রিকেটার হলেন লিজা খান। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের বসিন্দা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরীর মা বলেন, ‘তার মেয়ের সঙ্গে ফেসবুকে লিজা খানের পরিচয় হয়। লিজা খান নিজেকে নারী ক্রিকেটার পরিচয় দিয়ে মেয়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। ২৯ জানুয়ারি লিজা খান মোবাইল ফোনে ডেকে ঢাকায় নিয়ে কিশোরীকে নির্যাতন করেন।’

ওসি মো. জাকারিয়া বলেন, ‘কিশোরীকে অপহরণের অভিযোগে তার মা মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ৯টার দিকে মুলাদী থানা পুলিশ ঢাকার হাজারীবাগ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে। সে সময় মামলার আসামি লিজা খান নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। লিজা খান নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটার হিসেবে দাবি করেছেন।’

তিনি আরও বলেন, ‘লিজা খান নারী ক্রিকেটার পরিচয় দিয়ে কিশোরীদের ফাঁদে ফেলে অপহরণ করেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে ‘নারী ক্রিকেটার’ গ্রেফতার

B
BN DESK | 13 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার