Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে 

BN DESK
04 September 2026, 04:48 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘বডি স্প্রে’র তীব্র ঘ্রাণে অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।হাসপাতাল ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণির এক শিক্ষার্থী তার সহপাঠীদের মাঝে পারফিউম বডি স্প্রে ব্যবহার করেন। মুহূর্তের মধ্যেই আশপাশে থাকা আরও কয়েকজন শিক্ষার্থী তীব্র ঘ্রাণে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাব অনুভব করতে শুরু করেন। পরে মোট ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন— কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন, তানজু, তানজিলা, শারামনি, সাদিয়া ও বিথী। তাদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া সাংবাদিকদের জানান, ক্লাস চলাকালীন এক শিক্ষার্থী ‘বডি স্প্রে’ ব্যবহার করলে তীব্র ঘ্রাণে আশপাশের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয় এবং ব্যবহৃত স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজিত ঢালি সংবাদমাধ্যমে বলেন, ১৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বরিশাল বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের চিকিৎসা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে 

B
BN DESK | 24 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার