Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

BN DESK
03 September 2026, 09:48 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে একই পরিবারের দুই নারীসহ তিনজনের শরীর ঝলসে গেছে। তারা নদীতে লাফিয়ে প্রাণে রক্ষা পান। আজ সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন-শাহ আলমের স্ত্রী হনুফা বেগম (৫৫), মেয়ে ইতি (১৮) ও নাতি ফাহিম (১৫)।

শাহ আলমের ছেলে জামাল জানান, ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে একটি বোমা বিস্ফোরণ হয়। সেখানে থাকা তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। দিগ্বিদিক হয়ে তারা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপিয়ে পড়েন। ততক্ষণে তাদের শরীরের সব কাপড় পুড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বোমা কোথা থেকে আসলো এ বিষয়ে শাহ আলমের পরিবারের কেউ কিছু জানে না।

বাকেগঞ্জ থানার ওসি আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

B
BN DESK | 03 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার