Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে ডোপ টেস্টে পজিটিভ পুলিশের দুই সদস্য

BN DESK
22 April 2026, 08:14 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : বরিশালে ডোপ টেস্টে পজিটিভ ফল পাওয়ার পর উজিরপুর মডেল থানার পুলিশের দুই সদস্যকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সদস্যদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক ফল নিশ্চিত করতে তাদের পুনরায় পরীক্ষার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি থানার সদস্যদের ধাপে ধাপে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার ফলাফলে দুইজন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়।

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, দুই পুলিশ সদস্যের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, জেলার ১০টি থানার সব সদস্যকে পর্যায়ক্রমে এই পরীক্ষার আওতায় আনা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, শুদ্ধি অভিযান কেবল তাৎক্ষণিক পদক্ষেপ নয়-এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যার মাধ্যমে বাহিনীর পেশাগত মান ও জনআস্থা আরো সুদৃঢ় হবে।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে ডোপ টেস্টে পজিটিভ পুলিশের দুই সদস্য

B
BN DESK | 22 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার