Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে নছিমন উল্টে নিহত ১

BN DESK
10 October 2025, 07:59 PM পড়তে ১ মিনিট
বরিশালে নছিমন উল্টে নিহত ১

বরিশালের আগৈলঝাড়ায় নছিমন উল্টে পুকুরে পড়ে অশোক বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত ব্যক্তির জামাতা ও চালকও আহত হয়েছে। নিহত অশোক বিশ্বাস (৫৫) রামানন্দের আঁক গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে। আহত জামাতা মিলন ঢালী ও চালক ইব্রাহিম মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাতে মাদারীপুরের কালকিনি থেকে বাঁশ কিনে নছিমনে ভর্তি করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তারা। রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের মোড় অতিক্রম করার সময় নছিমন উল্টে পাশের পুকুরে পড়ে। বাশেঁর উপর বসে থাকা অশোক বিশ্বাস পানিতে নছিমনের নিচে চাঁপা পড়ে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালেই মারা যান তিনি।

এলাকা: বরিশাল আগৈলঝাড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে নছিমন উল্টে নিহত ১

B
BN DESK | 25 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার