Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে নিজের শটগানের গুলিতে আহত কনস্টেবল

BN DESK
03 September 2026, 09:58 PM পড়তে ১ মিনিট
বরিশালে নিজের শটগানের গুলিতে আহত কনস্টেবল

বরিশাল প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জে মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে গিয়ে অসাবধানতাবশত নিজের শটগানের গুলিতে আহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল। সোমবার উপজেলার চর শেফালী নলচর খালের মুখে এ ঘটনা ঘটে। আহত কায়সার আহমেদ মেহেন্দিগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন।

তিনি বলেন, অবৈধ জাল দিয়ে নদীতে জাটকা শিকার বন্ধে মৎস্য বিভাগের অভিযান যায় পুলিশের একটি দল। এসময় কায়সার তার শটগানের গুলি লোড করছিলেন। অসাবধানতাবশত গুলি কায়সারের বাম পায়ের বুট ভেদ করে শরীরে বিদ্ধ হয়।

পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, আহত কায়সার আহমেদকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকা: বরিশাল বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে নিজের শটগানের গুলিতে আহত কনস্টেবল

B
BN DESK | 06 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার