Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ডোবায় পড়ে নিহত ২

BN DESK
03 September 2026, 11:00 PM পড়তে ১ মিনিট
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ডোবায় পড়ে নিহত ২

নিউজ ডেস্ক:  বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থল আরিফ ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ডোবায় পড়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপের চালক ফরিদপুর জেলার মুকুল (৩৫) ও একই জেলার মো. বাদল মোল্লা (৪০)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক ও হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে একটি খালি পিকআপ ভ্যান যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের কটকস্থল আরিফ ফিলিং স্টেশন অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পরে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন নিহত হন।

এলাকা: বরিশাল গৌরনদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ডোবায় পড়ে নিহত ২

B
BN DESK | 22 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার