Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

BN DESK
10 October 2025, 09:31 PM পড়তে ১ মিনিট
বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে পৃথকভাবে ঝটিকা মিছিল ও কেক কাটা কর্মসূচি পালন করায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- তারেক শাহ, এনামুল হাসান, আবু সাইম চৌধুরী, নগরীর ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ গাজী, মহানগর ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন সিকদার, ১৩ নম্বর ওয়ার্ড সদস্য রাব্বি হাওলাদার শান্ত, ১৭ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুল ইসলাম জিহাদ ও মশিউর রহমান।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে নগরীতে পৃথক স্থানে ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীরা। এছাড়া কেক কাটা হয়। এসব কর্মসূচি পালনের ভিডিও ফেসবুকে প্রচার করে। এরপর নগরীতে অভিযানে নেমে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।  

কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার আটজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

B
BN DESK | 04 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার