Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে পুলিশ হেফাজত থেকে পালানো ছাত্রলীগ নেতা রাজধানীতে গ্রেফতার

BN DESK
10 October 2025, 07:36 AM পড়তে ১ মিনিট
বরিশালে পুলিশ হেফাজত থেকে পালানো ছাত্রলীগ নেতা রাজধানীতে গ্রেফতার

নিউজ ডেস্ক:  বরিশালে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে রাজধানী ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, বুধবার বিকেলে নগরীর আমতলার মোড় এলাকায় জনতা খালেদ খান রবিনকে আটক করে মারধর দিয়ে পুলিশে সোপার্দ করে। আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

পরে তাকে ধরতে নগরীসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোরে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পালিয়ে যাওয়া খালেদ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে পুলিশ হেফাজত থেকে পালানো ছাত্রলীগ নেতা রাজধানীতে গ্রেফতার

B
BN DESK | 15 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার