Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে প্রয়াত বিএনপি নেতার বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ

BN DESK
01 September 2026, 07:03 PM পড়তে ১ মিনিট
বরিশালে প্রয়াত বিএনপি নেতার বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ

বরিশালের মেহেন্দীগঞ্জে প্রয়াত বিএনপি নেতার তালাবদ্ধ বাড়িতে লুটপাট চালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (১৬ আগস্ট) উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম মতিউর রহমানের মৃত্যুর পর বাড়িতে আর কেউ থাকেন না। তার সন্তানরা বরিশালে ও দেশের বাইরে থাকেন। বছরের অধিকাংশ সময়ে বাড়িটি তালাবদ্ধ থাকে। শনিবার ভোরে দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র লুট করে। পরে ঘরে আগুন ধরিয়ে দেয়। এটিএম মতিউর রহমান বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

প্রয়াত বিএনপি নেতার ছেলে হারুন-অর রশিদ বলেন, আমরা বাড়িতে কেউ থাকি না। ঘরটি তালাবদ্ধ থাকে। আমাদের গ্রামের কিছু লোকের সঙ্গে জমি নিয়ে ঝামেলা আছে। সেই ঝামেলার সূত্র ধরেই এই ঘটনা ঘটাতে পারে।

মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে প্রয়াত বিএনপি নেতার বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার