Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার

BN DESK
14 June 2026, 12:18 AM পড়তে ১ মিনিট

বরিশালের গৌরনদী উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠী শারমিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাবু লাল বিশ্বাস (৪০) বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ী এলাকার বাসিন্দা সুকান্ত বিশ্বাসের ছেলে। বাবু লাল বিশ্বাস ভ্যানে করে আইসক্রিম বিক্রি করতেন। 

গৌরনদী মহাসড়ক থানার ওসি মহসিন হোসেন জানান, ভ্যানে করে আইসক্রিম নিয়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে বাবু লাল বিশ্বাস। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত বাবু লালকে উদ্ধার করে পাশের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। 

ওসি আরও জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা করেছে। বাসটি আটক রয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসের যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে গিয়েছেন।

এলাকা: বরিশাল গৌরনদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার

B
BN DESK | 14 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার