Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত , আহত ৭

BN DESK
03 September 2026, 11:11 PM পড়তে ১ মিনিট
বরিশালে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত , আহত ৭

বরিশালের বাকেরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক মাহাবুব হোসেন (৪৫) নিহত হয়েছেন, পাশাপাশি আহত হয়েছেন আরও ৭ জন।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

নিহত মাহাবুব হোসেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন বাস-ট্রাক থেকে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। যার মধ্যে ট্রাকের চালক মাহাবুব হোসেনকে (৪৫) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত যান মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত , আহত ৭

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার