Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে ভোক্তা অধিকারের অভিযান, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

BN DESK
09 October 2025, 10:38 PM পড়তে ১ মিনিট
বরিশালে ভোক্তা অধিকারের অভিযান, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীর ৬ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।  রমজানে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বুধবার বেলা ১১ টায় নগরীর ষ্টীমার ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেছে তারা।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ টি ফলের দোকানে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা, একটি গ্যাসের দোকানকে ৫ হাজার টাকা, ওষুধের দোকানে মেয়াদউত্তীর্ণ ওষুধ সংরক্ষন করায় ৭ হাজার টাকা ও খাবার হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য দোকানকেও এ বিষয়ের সতর্ক করা হয়েছে।

দ্রব্যমূল্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে পুরো রমজান মাস জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক অপূর্ব অধিকারী।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে ভোক্তা অধিকারের অভিযান, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার