Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

BN DESK
03 September 2026, 10:46 PM পড়তে ১ মিনিট
বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র-৩ ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বরিশাল নগরীর ভাটিখানায় তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তাকে বিএনপির অফিস পোড়া মামলাসহ ৪টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

কোহিনুর বেগম বিসিসির সব শেষ পরিষদের প্যানেল মেয়র-৩ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় ২২ আগস্ট নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে কোহিনুরসহ ৩ হাজার আওয়ামী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের দায়ের করা আরও তিনটি মামলার আসামি কোহিনুর। তাকে চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

B
BN DESK | 19 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার