Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 10:02 AM পড়তে ১ মিনিট
বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং গতকাল শনিবার হোটেল গ্র্যান্ড পার্কে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বরিশাল ও খুলনা অঞ্চলের ১৮টি শাখা ও উপশাখার প্রধান, সব নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন ও অসিম কুমার সাহা, এসইভিপি শাহ্ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, ইভিপি ও ডিসিআরও শামীম আহমেদ, খুলনা শাখার প্রধান ও ভিপি মোঃ আব্দুল মতিন এবং বরিশাল শাখার প্রধান ও এভিপি মওদুদ আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন আধুনিক গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

B
BN DESK | 09 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার