Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে যাত্রিবাহী বাসে আগুন,নিরাপদে আছেন যাত্রীরা

BN DESK
09 October 2025, 01:17 AM পড়তে ১ মিনিট
বরিশালে যাত্রিবাহী বাসে আগুন,নিরাপদে আছেন যাত্রীরা

নিউজ ডেস্ক:   ঢাকা থেকে বরিশালগামী বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে গ্রীন লাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। 

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, ‘‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু, তার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।’’

তিনি আরো বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দেখতে পেয়ে যাত্রীরা নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।’’


স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী বলেন, ‘‘অগ্নিকাণ্ডের কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।’’


গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘‘আগুন নিয়ন্ত্রণে আনার পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে যাত্রিবাহী বাসে আগুন,নিরাপদে আছেন যাত্রীরা

B
BN DESK | 06 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার