Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

BN DESK
03 September 2026, 11:13 PM পড়তে ১ মিনিট
বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

বরিশালে শাহরিয়ার সাচিব রাজিব (৪৭) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরের গোরোস্তান রোড কাছেমাবাদ খানকার সামনে এ ঘটনা ঘটে।

শাহরিয়ার সাচিব রাজিব গোরোস্তান রোড কাছেমাবাদ খানকা সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

আহত রাজীবের বোন শাহীনা আজমিন জানান, স্থানীয় টেইলার্স বাচ্চুর সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বাসায় ফেরার পথে বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে কুপিয়েছে৷ তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজিবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। দুজনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। 

তিনি বলেন, কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।  রাজিবের দুই পা হাত ও বুক কুপিয়ে জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

B
BN DESK | 10 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার