Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে রাত তিনটায় নোঙর করা লঞ্চে আগুন

BN DESK
03 September 2026, 07:09 PM পড়তে ১ মিনিট
বরিশালে রাত তিনটায় নোঙর করা লঞ্চে আগুন

নিউজ ডেস্ক:  বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে বরিশাল-পাতারহাট রুটে চলাচলকারী ‘এমভি সায়মুন-১’ নামের নোঙর করে রাখা একটি লঞ্চে আগুন লেগেছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে লঞ্চে আগুন লাগে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে লঞ্চের ইঞ্জিন ব্যতীত সব পুড়ে গেছে। তবে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’’

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে রাত তিনটায় নোঙর করা লঞ্চে আগুন

B
BN DESK | 28 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার