Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে আটক ৪

BN DESK
05 September 2026, 12:50 AM পড়তে ১ মিনিট

বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।

আজ সোমবার(৬জুলাই) দুপুরে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য এবং রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস।

বরিশাল ডিবির এসআই মোহাম্মদ শাহিনুর রহমান জানান, জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে কয়েকজন যুবক নিয়মিত অবস্থান করে ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করে। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে অভিভাবকরা তাদের শনাক্ত করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, মহানগর গোয়েন্দা পুলিশ আটক চারজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে আটক ৪

B
BN DESK | 07 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার