Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে শিশু ধর্ষণের দায়ে বিএনপি নেতার যাবজ্জীবন

BN DESK
10 October 2025, 10:57 AM পড়তে ১ মিনিট
বরিশালে শিশু ধর্ষণের দায়ে বিএনপি নেতার যাবজ্জীবন

বরিশাল সদর উপজেলায় মেয়ে শিশু (১৩) ধর্ষণের দায়ে বিএনপি নেতা রাসেল শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক।

আজ বুধবার (২৩ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক রকিবুল ইসলাম এই রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।

রাসেল শরীফ (৩৫) বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের আলী শরিফের ছেলে। বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেতা।

মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী আজিবর বলেন, ২০১৫ সালের ৭ নভেম্বর সকালে বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়নে ভুক্তভোগী শিশুর বসতঘরের পশ্চিম পাশে খোলা জায়গায় ধর্ষণ করে রাসেল। এই ঘটনায় ভুক্তভোগী শিশু বাদী হয়ে রাসেলকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত শেষে বরিশাল বন্দর থানার সাব-ইন্সপেক্টর ২০১৬ সালের ১ জানুয়ারি আদালতে চার্জশিট প্রদান করেন। পরে আদালতের বিচারক ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ঘটনার সময় ধর্ষিত শিশুর বয়স ছিল ১৩ বছর ও দণ্ডিত রাসেলের বয়স ২৫ বছর ছিল বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে শিশু ধর্ষণের দায়ে বিএনপি নেতার যাবজ্জীবন

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার