Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে স্পিডবোট-নৌকার সংঘর্ষে জেলের মৃত্যু

BN DESK
03 September 2026, 07:20 PM পড়তে ১ মিনিট
বরিশালে স্পিডবোট-নৌকার সংঘর্ষে জেলের মৃত্যু

নিউজ ডেস্ক:   বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে মৎস্য বিভাগের স্পিডবোটের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষে নদীতে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায় এতথ্য জানান। 

মারা যাওয়া জেলের নাম মিরাজ ফকির (৩০)। তিনি মেহেন্দিগঞ্জের মিয়ার চর এলাকার ফখরুল ফকিরের ছেলে।  

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায় বলেন, “মাছ শিকারের জন্য কালাবদর নদীর শ্রীপুর এলাকায় নিষিদ্ধ বাধা জাল ফেলেছেন জেলেরা এমন খবর পেয়ে মৎস্য বিভাগের একটি দল স্পিডবোট নিয়ে সেখানে অভিযান চালায়। নদী থেকে জাল তোলার সময় ৮/১০টি জেলে নৌকা তাদের ওপর হামলা করে। এ সময় এক নৌকা এসে তাদের স্পিডবোটের ওপর উঠিয়ে দেয়। এসময় নৌকা থেকে এক জেলে নদীতে পড়ে যান।”


তিনি আরো বলেন, “তাকে উদ্ধার করে জেলেরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।” 


মেহন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক বলেন, “স্পিডবোট ও জেলে নৌকার সংঘর্ষে এক জেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে স্পিডবোট-নৌকার সংঘর্ষে জেলের মৃত্যু

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার