Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

BN DESK
06 September 2026, 10:06 AM পড়তে ১ মিনিট
বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বরিশালে সেনাবাহিনীর মালবাহী গাড়িকে পিছন থেকে ধাক্কা দিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে স্কুলছাত্র রুহি (১৩) নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বান্দ রোডে এই দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহত রুহি বরিশাল নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডের মো. হাসানের ছেলে। তিনি নগরীর একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তেন।

ওসি মিজানুর রহমান বলেন, রুহি অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন। তিনি প্রতিদিনের মতো স্টেডিয়ামে প্র্যাকটিস শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখন সড়কে সেনাবাহিনীর একটি মালবাহী গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় রুহির সাইকেল। এতে রুহি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপর তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

B
BN DESK | 03 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার