Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

BN DESK
08 May 2026, 11:41 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : বরিশালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।

শুক্রবার (৮ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

মৃত শিশুটির নাম সাইমুন (১৩ মাস)। সে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা শাকিল খানের ছেলে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত পৌনে ২টায় শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে শুধু শেবাচিম হাসপাতালেই হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু হলো।
 
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে হামের উপসর্গ নিয়ে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। বর্তমানে সেখানে ১৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। 
 
চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে এই উপসর্গ নিয়ে ১ হাজার ৭২৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
 
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. ‍আবদুল মুনয়েম সাদ জানান, 'হাসপাতালটিতে প্রতিদিনই রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। বেড বা শয্যা সংকটে অনেক সময় এক বেডে দুই থেকে তিনজনকে চিকিৎসা নিতে হচ্ছে। তবে সংকট মোকাবিলায় কাজ করা হচ্ছে।'
 
অন্যদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২৪৭ জন।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার