Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

BN DESK
09 April 2026, 11:49 PM পড়তে ১ মিনিট

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যায়। এ নিয়ে বরিশাল বিভাগে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মোট ১২ শিশুর মৃত্যু হলো। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ১০০ শিশু ভর্তি হয়েছে। বছরের প্রথম তিন মাসে বিভাগে সর্বমোট ১ হাজার ৮০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫৭ জনের শরীরে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। বর্তমানে বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলায় এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘বছরের শুরু থেকেই বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে অল্প সংখ্যায় হাম আক্রান্ত শিশু আসছিল। তবে মার্চ মাসে এই সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অতীতে শিশুদের মধ্যে হামের এমন ব্যাপক সংক্রমণ দেখা যায়নি।’

তিনি আরও জানান, আক্রান্ত শিশুদের আইসোলেশনে রেখে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধিক সংক্রমিত এলাকাগুলো শনাক্ত করে শিশুদের বিশেষ টিকা প্রদান করা হচ্ছে। আশা করা যাচ্ছে, দ্রুতই হামের এই সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার