Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

BN DESK
03 September 2026, 07:27 PM পড়তে ১ মিনিট

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ৩১ শিশুর মৃত্যু হয়েছে।

মৃত ৫ মাস বয়সী আলী আকবর মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর দাদপুর এলাকার আলামিনের ছেলে এবং ৬ মাস বয়সী আব্দুল আহাদ ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার মধ্য জয়নগরের চালতাতলীর ফয়জুদ্দিনের ছেলে। এদের মধ্যে আলী আকবর ২৩ মে রাতে ভর্তি হয় এবং ২৪ মে রাতে তার মৃত্যু হয়।

অপরদিকে আব্দুল আহাদ ২৪ মে সন্ধ্যায় ভর্তি হয়ে ২৫ মে ভোরে মৃত্যু হয়।

আজ সোমবার (২৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের প্রশাসনিক শাখা জানায়, হামের উপসর্গে নিউমোনিয়া বড় আকার ধারণ করায় তাদের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ১৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
এখন পর্যন্ত ২ হাজার ৫৬১ জন রোগী হাসপাতালে ভর্তি ছিল।

অন্যদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ লোকমান হাকিম বলেছেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৯ জন শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ১৬১ জন। বিভাগে এখন পর্যন্ত হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ৬ হাজার ৪০৬ জন। বরিশাল বিভাগের মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার