Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

BN DESK
04 September 2026, 12:28 AM পড়তে ১ মিনিট
বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
 
আজ রোববার (১২ এপ্রিল) নগরীর মল্লিকা কিন্ডার গার্ডেন স্কুলে অনুষ্ঠিত এ ক্যাম্পেইন প্রধান অতিথি হিসেবে তিনি উদ্বোধন করেন।
 
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী’র সভাপতিত্বে ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল। ক্যাম্পেইনে স্কুলটির শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় শিশুরা টিকা গ্রহন করে।
 
এসময় সিটি কর্পোরেশনের প্রশাসক শিরীন বলেন, প্রতিটা ৫ বছরের কম বয়সী শিশুকে এ ক্যাৎেম্পইনের আওতায় আনতে হবে। যারা জন্মের পর হাম-রুবেলা টিকা নিয়েছে তাদেরকেও এটা নিতে হবে। সিটি কর্পোরেশনে পর্যাপ্ত পরিমানে টিকা রয়েছে। নগরীতে করপোরেশনের নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্রগুলো ছাড়াও শের-ই-বাংলা হাসাপাতাল, সদর হাপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতালে এ টিকা দেয়া হচ্ছে বলে প্রশাসক জানান। পাশাপাশি শিশুদের বিশেষ যত্ন নেয়ার জন্য অভিভাবকদের আহবান জানান।
এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার