Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল

BN DESK
03 September 2026, 07:15 PM পড়তে ১ মিনিট

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(২৫এপ্রিল) বিকেল পাঁচটায় নগরীর টাউন হল চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। দল দুটির বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে এসে মিছিলে যোগ দেন।

মিছিলটি নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং এনসিপির বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসা প্রমূখ। 

 
এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল

B
BN DESK | 26 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার