Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

BN DESK
03 September 2026, 09:38 PM পড়তে ১ মিনিট

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। একপর্যায়ে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেলে নেতাকর্মীদের একটি বড় অংশ আশপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুয়াযযম হোসাইন হেলাল বলেন, গণভোটের গণরায়, জুলাই সনদ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সমাবেশ শুরুর আগে নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল পূর্ণ হয়ে যায় এবং তারা নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতেও অবস্থান নেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, কর্মসংস্থানের সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তায় সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছে। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, বরিশালে পাইপলাইনে গ্যাস সরবরাহ, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার দাবিও এ সমাবেশ থেকে উত্থাপন করা হবে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

B
BN DESK | 18 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার