Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশাল তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত

BN DESK
02 September 2026, 01:52 AM পড়তে ১ মিনিট

বরিশালে বিএনপির বিভাগীয় নির্বাচনি সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে বরণ করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইতোমধ্যে বরিশাল নগরের ঐতিহাসিক বেলস্ পার্ক ময়দানে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দিচ্ছেন নেতা কর্মী। সকাল ১১ টায় সমাবেশ শুরু হওয়ার আগেই ইতিমধ্যেই বেসবার ময়দানের অধিকাংশ এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে। ১১টার মধ্যেই বেশ পাক ময়দান কানায় কানায় পূর্ণ হবে বলে জানান বিএনপি নেতারা।বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া সংবাদমাধ্যমে জানান, বিএনপির বরিশাল বিভাগীয় জনসভায় বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান জনসভায় বক্তব্য রাখবেন।

তিনি বলেন, দীর্ঘ ২০ বছর পর আমাদের প্রিয় নেতা বরিশাল আসছেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীসহ বরিশালবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ইতোমধ্যে তার আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে তারেক রহমান ও জনসভার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত রয়েছেন ।

বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ার সংবাদমাধ্যমে জানান, বিএনপি জনগণের দল, তাই তারেক রহমানের নিরাপত্তা জনগণই নিশ্চিত করবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সাংবাদিককে বলেন, আজকের সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। বরিশাল যে বিএনপির ঘাঁটি সমাবেশ থেকে এটা প্রমাণ করবে বরিশালের মানুষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বরিশাল তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত

B
BN DESK | 04 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার