Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশাল মেডিকেল কলেজে শিক্ষক সংকট; শাটডাউন ঘোষণা

BN DESK
09 October 2025, 11:58 PM পড়তে ১ মিনিট
বরিশাল মেডিকেল কলেজে শিক্ষক সংকট;  শাটডাউন ঘোষণা

নিউজ ডেস্ক:   শিক্ষক সংকট নিরসনের দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন তারা। এর আগে, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকালে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অর্ধেকেরও বেশি শিক্ষকের পদশূন্য রয়েছে। শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। তাই বাধ্য হয়ে কলেজ শাটডাউন ঘোষণা করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

৫৩তম ব্যাচের শিক্ষার্থী আজিমুল ইসলাম বলেন, ‘‘দেশের সুনামধন্য ও প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে শিক্ষক সংকটে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।’’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফায়জুল বাশার বলেন, ‘‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশাল মেডিকেল কলেজে শিক্ষক সংকট; শাটডাউন ঘোষণা

B
BN DESK | 17 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার