Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রিন্টু কারাগারে

BN DESK
03 September 2026, 11:06 PM পড়তে ১ মিনিট
বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রিন্টু কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁও থানা এলাকায় মায়া ইসলাম নামে এক নারী গুলিতে নিহতের মামলায় বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শিল্পপতি সাইদুর রহমান রিন্টুকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর মাহদী হাসান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

 

রিন্টুর পক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খিলগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মারুফুজ্জামান এ তথ্য জানান।

গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) রাতে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে সাইদুর রহমান রিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রিন্টু কারাগারে

B
BN DESK | 30 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার