Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশাল ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতা

BN DESK
10 October 2025, 06:37 PM পড়তে ১ মিনিট
বরিশাল ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতা

নিউজ ডেস্ক:  বরিশাল নগরীর চাঁদমারি স্টেডিয়াম কলোনীতে  মাদক বাণিজ্যে বাধা দেওয়ায় বরিশাল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কসহ ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছেন এক যুবলীগ নেতা। আহতরা বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৪ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম আল আমিন (৩২)। তিনি বরিশাল নগরীর চাঁদমারি এলাকার করিম হাওলাদারের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

আহতরা হলেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাওলাদার (৩৫), ১১নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আসলাম হাওলাদার, বিএনপি নেতা মো. শাহিন (৩৫), মো. কাওসার (২৭), মো. রাজীব (৩৫) ও মো. রাজা (৪২)।

আল আমিন বাহিনীর মাদক বাণিজ্যে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ আহতদের।

আহত রাজীব জানান, স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও স্টেডিয়াম কলোনীতে সন্ত্রাসী আল আমিন বাহিনীর অত্যাচারে এখনও অতিষ্ঠ জনসাধারণ। আল আমিন গত ১৭ বছর যাবত ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। এখনও এলাকার জমি দখল, মাদক বাণিজ্য সবই চলে আল আমিনের নিয়ন্ত্রণে। তাই মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের চিকিৎসা শেষে মামলা করবেন বলে জানান তিনি।

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আহতদের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তারা সুস্থ হয়ে মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশাল ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতা

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার