Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন 

BN DESK
05 September 2026, 09:44 AM পড়তে ১ মিনিট
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী যুথি ইসলাম জুঁই এখনও নিখোঁজ রয়েছেন। গত ২২ এপ্রিল ২০২৫, (মঙ্গলবার) দুপুর ১:০০টায় রাজপাড়া থানা অন্তর্গত মোজাম্মেলের মোড় এলাকার নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে তিনি আর ফিরে আসেন নি। পরিবারের সদস্যদের ধারণা, পারিবারিক কলহের কারণে অভিমানের বসে তিনি নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ হওয়ার পরদিন, ২৩ এপ্রিল, যুথির পরিবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগাযোগ করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভাগীয় শিক্ষকবৃন্দ তাকে খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। তবে, ২ সপ্তাহ শেষে হতে চলেছে, এখনো যুথি ইসলাম জুঁই-এর কোনো সন্ধান মেলেনি।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আজ (৫ মে ২০২৫) সকাল ১১ টায় যুথির খোঁজে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপদে ফিরে আসার দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে যুথির খোঁজে এগিয়ে  আসার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন যুথির নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং  যে কেউ যুথির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছে।

 
এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে মানববন্ধন 

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার