Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

BN DESK
05 September 2026, 09:57 AM পড়তে ১ মিনিট
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও   আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (শুক্রবার) ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান-এর নেতৃতে স্থায়ী ক্যাম্পাস চত্বরের প্রধান ফটক হতে প্রভাতফেরি বের করা হয়। যা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়। সে সময় শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসকে স্মরণ করেন এবং ভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন। 

কর্মসূচীর দ্বিতীয়পর্ব শুরু হয় ডীন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশ গ্রহণে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ও একুশভিত্তিক আলোচনা অনুষ্ঠান দিয়ে। আলোচনার শুরুতে দলীয় সংগীত পরিবেশন করা হয়। 

আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস, বাংলা ভাষার মর্যাদা এবং বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, 'ভাষা আন্দোলনের চেতনা আমাদের মননে ও কর্মে ধারণ করতে হবে। আমাদের স্বাধীনতার মূল ভিত্তি ছিল এই ভাষা। এই ভাষার মাধ্যমে পুরো জাতি একত্রিত হয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম।  

পরিশেষে বক্তারা বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

B
BN DESK | 21 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার