Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন

BN DESK
05 September 2026, 09:31 AM পড়তে ১ মিনিট
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। জেন্ডার অ্যান্ড মিডিয়া কোর্সের আওতায় বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘অদৃশ্য সীমানা‘‘  প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ। 

আজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৮১০ নম্বর কক্ষে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। ‘‘অদৃশ্য সীমানা‘‘  চলচ্চিত্রটি সমাজে প্রচলিত নারী ও পুরুষের বিভিন্ন সমস্যাকে নিয়ে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে।

কোর্স-শিক্ষক তন্দ্রা মন্ডলের প্রযোজনায় এবং শিক্ষার্থী প্রীতু বীরের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেন মো. সাহিদ হাসান, সামিয়া জামান, নয়ন মণ্ডল, আফিফা নাসরিন, শ্রাবণ চন্দ্র সরকার, সাফা সিদ্দিকা দোলা, ফজলে রাব্বী এবং প্রীতু বীর। সহযোগিতায় ছিলেন মোসা. রোবাইয়া ও মেহেদী হাসান।

প্রদর্শনী শেষে বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ বলেন, ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি চাই এই ধারা অব্যাহত থাকুক। আমরা ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের কাজ জাতীয় পর্যায়েও তুলে ধরার চেষ্টা করবো।

প্রযোজক তন্দ্রা মন্ডল বলেন, শিক্ষার্থীরা যে দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে কাজটি সম্পন্ন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা তাঁদের প্রতিভার মাধ্যমে সৃষ্টিশীল কাজ দর্শকদের সামনে উপস্থাপন করতে পারেন।

শিক্ষার্থী আমিনা জাহান শাওনি বলেন, প্রথম কাজ হিসেবে এটি অত্যন্ত চমৎকার ছিল। প্রত্যেকের অভিনয় মনোমুগ্ধকর। আমি প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। বিভাগের শতাধিক শিক্ষার্থী চলচ্চিত্র প্রদর্শনী উপভোগ করেন। এমসয় বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন, সাঈদ ইব্রাহীম রিফাত এবং আয়শা সিদ্দিকা উপস্থিত ছিলেন।  তাঁরা প্রদর্শনী শেষে চলচ্চিত্রটির বিভিন্ন দিক  সম্পর্কে আলোচনা করেন। 

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার