Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বর্তমান আর্থিক খাতের সংস্কার নিয়ে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

BN DESK
02 September 2026, 08:59 PM পড়তে ১ মিনিট

দেশের বর্তমান আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও ট্যাক্স-জিডিপি অনুপাতের অগ্রগতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, অক্টোবরে থাইল্যান্ডের কনফারেন্স শেষে আইএমএফের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন। তারপর অর্থছাড়ের তারিখ নির্ধারণ হবে। 

সোমবার (১৩ জুলাই) আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ।  এছাড়াও নতুন ঋণ কর্মসূচি নিয়েও এ পর্যন্ত আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, আর্থিক খাত, শেয়ারবাজার সংস্কার এবং ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্ট আইএমএফ।

তিনি আরও জানান, নতুন রাজনৈতিক সরকারের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমেরও ইতিবাচক মূল্যায়ন করেছে সংস্থাটি। সব সংস্কার একসঙ্গে নয় বরং ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়ে আইএমএফ একমত হয়েছে।

তবে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল নিয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। 

২০২৩ সালে বাংলাদেশ ও আইএমএফের মধ্যে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি অনুমোদিত হয়। অন্তর্বর্তী সরকার তা বাড়িয়ে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার করে। সে কর্মসূচির আওতায় কয়েক দফায় ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলার ছাড়ও পায় বাংলাদেশ। তবে বর্তমান সরকার বলছে, আগের কর্মসূচির বেশ কিছু শর্ত জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তাই সে কর্মসূচি থেকে সরে এসে এখন নতুন কাঠামোয় আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে চায় সরকার।

সম্প্রতি আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল ১৬ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করছে। এ সময় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে ধারাবাহিক বৈঠকে সামষ্টিক অর্থনীতির অবস্থা, চলমান সংস্কার কর্মসূচি এবং নতুন ঋণ কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তারা। তারই অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে।

দীর্ঘ এক ঘণ্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে এ পর্যন্ত আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে।

বৈঠকে সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি, দ্বিতীয় রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি বা আরএসএফ, বাজেট, রাজস্ব আহরণ, ব্যাংকিং সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি, ক্যাপাসিটি চার্জ এবং আর্থিক খাতের সুশাসন নিয়ে আলোচনা হয়। এছাড়া আর্থিক খাত, শেয়ারবাজার সংস্কার এবং ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্ট আইএমএফ। তবে কবে নাগাদ নতুন ঋণ পাচ্ছে বাংলাদেশ, তা স্পষ্ট করেননি অর্থমন্ত্রী।

বর্তমান মূল্যায়নে সন্তুষ্ট হলে আইএমএফ প্রতিনিধি দল তাদের সুপারিশ ওয়াশিংটনের সদর দফতরে জমা দেবে। এরপর আগামী ১২ থেকে ১৮ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে আইএমএফের ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি দল পুনরায় ঢাকা সফর করতে পারে। এরপরই সম্ভাব্য নতুন ঋণ হিসেবে ৪ থেকে সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থছাড় হতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

বর্তমান আর্থিক খাতের সংস্কার নিয়ে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

B
BN DESK | 13 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার