Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো গুম-খুন হয়নি: পার্থ

BN DESK
01 September 2026, 07:24 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্রীয় মদদে কোনো গুম, খুন বা দুর্নীতির ঘটনা ঘটেনি। তার দাবি, গত ১৭ বছরের সরকারের সাথে বর্তমান সময়ের তুলনা করা যায় না এবং এখন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাটসংলগ্ন সিসি ব্লক ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, বর্তমানে সংবাদপত্রে গুম, খুন, ব্যাংক লুট, অদৃশ্য মামলা কিংবা হয়রানির খবর দেখা যাচ্ছে না। তিনি আরও দাবি করেন, ভোলায় গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, চাপ প্রয়োগ বা দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে এবং বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, খুন বা দুর্নীতির মতো কোনো ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে পার্থ বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে সংঘাত ও সহিংসতার পরিবর্তে সহনশীলতা প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সংযত ভাষায় বক্তব্য দেওয়ার এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

এ ছাড়া তিনি বলেন, নদীভাঙন প্রতিরোধসহ ভোলার সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো গুম-খুন হয়নি: পার্থ

B
BN DESK | 29 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার