Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বসে নামাজ পড়ার হুকুম

BN DESK
10 October 2025, 09:32 PM পড়তে ১ মিনিট
বসে নামাজ পড়ার হুকুম

সাহাবি হজরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে নামাজ আদায়কারী ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বলেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করল সে উত্তম আর যে ব্যক্তি বসে নামাজ আদায় করল তার জন্য দাঁড়ানো ব্যক্তির অর্ধেক সওয়াব। আর যে শুয়ে আদায় করল, তার জন্য বসে নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব।’ -সহিহ বোখারি: ১১১৬

এ হাদিসের আলোকে ইসলামি আইনবিদরা লিখেছেন, দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম ব্যক্তির জন্য ফরজ ও ওয়াজিব নামাজ বসে পড়া শুদ্ধ নয়। -সহিহ বোখারি: ১০৫০

তবে হ্যাঁ, কোনো সমস্যা বা ওজরের কারণে বসে নামাজ পড়তে পারবে। আর দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম ব্যক্তির জন্য নফল নামাজ বসে পড়া জায়েজ। -সহিহ বোখারি: ১০৪৯

যে ব্যক্তি বসে নামাজ পড়বে সে তাশাহহুদের মতো করে বসবে। -মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২/৫২৭

দাঁড়িয়ে নফল নামাজ শুরু করা ব্যক্তি বসে তা পরিপূর্ণ করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। -সহিহ বোখারি: ৪/২৭৪

হজরত ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, কোনো ওজর ছাড়াও জাহাজের ওপর বসে নামাজ পড়া জায়েজ। -সুনানে কুবরা: ৫৭০২

রুকু-সিজদায় সক্ষম ব্যক্তির জন্য জাহাজে ইশারা করে নামাজ পড়া শুদ্ধ নয়। -সহিহ বোখারি: ১০৫০

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

বসে নামাজ পড়ার হুকুম

B
BN DESK | 26 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার