Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না: ডা: শফিকুর রহমান

BN DESK
02 September 2026, 02:01 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ‘ক্ষমতায় গেলে আইন সকলের জন্য সমান হবে। বিচার টাকার কাছে বিক্রি হবে না। সবাই ন্যায় বিচার পাবে। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না।’ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের স্থানীয় নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, ‘যারা সন্ত্রাসীদের বিপক্ষে দাঁড়াবে তারাই ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবে।’ তিনি বলেন, ‘নির্বাচিত হয়ে কেউ চরিত্র হননের রাজনীতি করবে সেই বাংলাদেশ চাই না। আমরা নির্বাচিত হলে জনপ্রতিনিধি এবং তার পরিবারের আয়-ব্যয়ের হিসেব দিতে বাধ্য থাকবে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে জামায়াত দায়িত্ব হিসেবে নিয়েছে। রাজনীতি যাদের পেশা, তারা দুর্নীতি ও চাঁদাবাজি করে। ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দেওয়া হবে। ব্যবসায়ীদের চিন্তা নিয়ে ঘুমাতে যেতে হবে না।’

শফিকুর রহমান বলেন, ‘চা বাগানের শিল্পকে আধুনিক করা হবে। চা শ্রমিকের সন্তানেরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। কেউ শিক্ষার বাইরে থাকবে না।’ তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে গ্রামকে কৃষি ভিত্তিক শিল্প হিসেবে গড়ে তোলা হবে।’

জামায়াত আমীর বলেন, ‘অসৎ নেতৃত্বের কারণে এ দেশের মানুষের ভাগ্য বদলায়নি। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। সব ধরণের বিভক্তি আমরা ঘৃণা করি।’ ‘হ্যা’ ভোট বিজয়ী হলে পুরনো বস্তাপচা রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেন তিনি।

হবিগঞ্জ ছাড়াও সিলেট বিভাগের আরও কয়েকটি জায়গায় নির্বাচনী জনসভা করবেন জমায়াতের আমীর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না: ডা: শফিকুর রহমান

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার