Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশকে বাড়তি ৮০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

BN DESK
10 October 2025, 04:56 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশকে বাড়তি ৮০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

চলমান ঋণ কমসূচির দুই কিস্তির ১৩৪ কোটি ডলার ছাড় অনুমোদনের সঙ্গে বাড়তি ৮০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। এতে করে বাংলাদেশের অনুকূলে সংস্থাটির মোট ঋণ দাঁড়াবে ৫৫০ কোটি ডলার। গতকাল সোমবার ওয়াশিংটনে আইএমএফ’র নির্বাহী পর্যদ এ অনুমোদন দেয়। আইএমএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

আইএমএফ ২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। প্রথম তিন কিস্তি স্বাভাবিকভাবে দেওয়ার পর চতুর্থ কিস্তি আটকে যায়। এর পেছনে ছিল রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রা অর্জন না করা এবং বিনিময় হার বাজারভিত্তিক করতে দেরি হওয়া। দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে সমঝোতা হয়, যার ফলে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় হচ্ছে।

আইএমএফ বলেছে, বাড়তি সহায়তা অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখার লক্ষ্যে দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

বাংলাদেশকে বাড়তি ৮০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার