Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশি কিশোরকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ 

BN DESK
02 September 2026, 02:42 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশি কিশোরকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ 

মফস্বল ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। রোববার (১৭ মার্চ) দুপুরে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে এই হত্যার ঘটনা ঘটে। নিহত পারভেজ আহমেদ সাদ্দাম (১৫) উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির আলীর ছেলে। আহত হয়েছেন একই গ্রামের ছিদ্দিক (৩২)।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে সাদ্দাম নিজের পালিত দুটি গরু আনতে শিকড়িয়া সীমান্তে যায়। তখন বিএসএফ’র একটি টহল দল গুলি করলে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান। গুলিবিদ্ধ হয়ে আহত হন ছিদ্দিক।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সাদ্দামের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। আহত ছিদ্দিক মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পৃথিমপাশা ইউনিয়নের ইউপি সদস্য শাহিন মিয়া নিহত ও আহতদের বাড়ি কর্মধা ইউনিয়নে বলে নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বাংলাদেশি কিশোরকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ 

B
BN DESK | 18 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার