Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন : জয়নুল আবেদীন

BN DESK
05 September 2026, 05:58 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন : জয়নুল আবেদীন

বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট জয়নুল আবেদীন বলেছেন, ‘সরকারকে আহ্বান করবো ছোট ছোট শিশুদের, সারা বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। ১০ মাস লাগে না এ সংস্কার করতে, নির্বাচন দিতে। অথচ আপনারা ১০ মাস অতিক্রান্ত করেছেন। আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এর মধ্যে নির্বাচন দেওয়া খুব একটা বড় সংস্কার বলে মনে করি না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যাবেন। আমরা সবাই সহযোগিতা করবো।’ 

আজ শনিবার (৩১ মে) ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার জিয়াউর রহমানকে সকলের অন্তর থেকে মুছে ফেলতে চেয়েছিল। তারা চিন্তা করেছিলেন, জিয়ার নাম মুছে ফেলতে। কিন্তু মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যায় না। তিনি মানুষের অন্তরে গেঁথে আছেন। এর কারণ আছে কয়েকটা। তিনি বাংলাদেশকে ভালোবাসেন বলেই, স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন। বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল, এতে তিনি আঘাত পেয়েছিলেন। বিএনপি’র এই ভাইস চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান মানুষের অন্তরে চিরদিন থাকবেন। তার পরিবার-পরিজনও সংগ্রাম, দুর্যোগ অতিক্রম করে বেঁচে আছেন। তারেক রহমান বাবার স্মৃতি ধরে রেখেছেন। হাজার মাইল দূরে থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন : জয়নুল আবেদীন

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার