বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা সহ দেশব্যাপী নিম্নে বর্ণিত কর্মসূচী সমূহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচী :
১। নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার সকাল ৭.০০ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।
২। আগামীকাল ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার সকাল ১১.০০ টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
৩। আগামীকাল ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, দুপুর ৩.০০ টায় আলোচনা সভা প্রধান অতিথি- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্থান- বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র,আগারগাঁও, ঢাকা
দেশব্যাপী কর্মসূচী :
১। আগামীকাল ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় র্যালী, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষ রোপন।
২। ২০ আগস্ট ২০২৫ বুধবার দেশব্যাপী থানা, উপজেলা ও পৌর শাখায় র্যালী, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষ রোপণ।
উল্লেখ্য থানা, উপজেলা ও পৌর শাখায় কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধি উপস্থিত থাকবেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে উল্লিখিত কর্মসূচী সমূহ যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেছেন সংগঠনের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।