Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন এর সভা অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 10:03 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন এর সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন এর সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ শে জানুয়ারী ২০২৫, বুধবার সকালে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান (যুগ্মসচিব) মল্লিকা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের জেষ্ঠ্য সদস্য, বামা’র প্রেসিডেন্ট, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, ডা. মো. মিজানুর রহমান, আ খ মাহবুবুর রহমান সাকী, সালেহ মো. আব্দুর রহমান, মোতালেব মতিন, হাকীম কামরুল ইসলাম নাবাতাতী, হাকীম মোকছেদুল আলম, ড. নুর মোহাম্মদ ইকবাল চৌধুরী, অধ্যাপক ড. আতাউর রহমান, হাকীম মো. কামরুজ্জামান, কবিরাজ শ্যামল প্রসাদ সেনগুপ্তসহ অন্যরা। 


সভায় দেশের ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা-শিক্ষার মানোন্নয়ন, বোর্ডের বিদ্যমান অর্ডিন্যান্স যুগোপযোগী করে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনে রূপান্তর করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর নীতিমালার হালনাগাদকরণ, বেসরকারি ইউনানী আয়ুর্বেদিক কলেজ প্রতিষ্ঠার নীতিমালা যুগোপযোগী করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন এর সভা অনুষ্ঠিত

B
BN DESK | 26 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার