Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

BN DESK
05 September 2026, 09:45 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

"স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) শীর্ষক একটি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার এবং ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ খসরু পারভেজ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব সৈয়দা আমিনা ফাহমিন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসআইসিআইপি-পিআইইউ) জনাব নওশাদ মুস্তাফা এবং অতিরিক্ত পরিচালক (এসআইসিআইপি-পিআইইউ) জনাব মোঃ নজরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে পরিচালিত এসআইসিআইপি প্রকল্পের আওতায়, ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

B
BN DESK | 07 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার