Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাউফলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

BN DESK
03 September 2026, 11:14 PM পড়তে ১ মিনিট
বাউফলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ-পুলিশ। লাশটির পকেটে একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে শ্যামল দাস, পিতা- শিবানন্দ দাস, কাউনিয়া, বরিশাল। 

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাড়ির এ এস আই আবদুল্লাহ্ আল মামুন সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ধুলিয়া সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ওই অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। পড়নে শার্ট ও প্যান্ট ছিল। শার্টের পকেটে পাওয়া কাগজের সুত্র ধরে আমরা খোঁজখবর নেওয়া শুরু করেছি।

এলাকা: পটুয়াখালী বাউফল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বাউফলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

B
BN DESK | 14 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার