Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাউফলে ইসলামী আন্দোলনের বিজয় মিছিলে নেতৃত্ব দেওয়া সাবেক আ’লীগ নেতা গ্রেফতার

BN DESK
10 October 2025, 07:16 PM পড়তে ১ মিনিট
বাউফলে ইসলামী আন্দোলনের বিজয় মিছিলে নেতৃত্ব দেওয়া সাবেক আ’লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষক লীগের নেতা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম ইউসুফকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের গোলাবাড়িস্থ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বাউফল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এসএম ইউসুফ গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে ইসলামী আন্দোলনের জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। এ ঘটনায় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। আজ দুপুর ১২ দিকে এসএম ইউসুফকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, এসএম ইউসুফকে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এতোদিন খুঁজে না পাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি।

এলাকা: পটুয়াখালী বাউফল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বাউফলে ইসলামী আন্দোলনের বিজয় মিছিলে নেতৃত্ব দেওয়া সাবেক আ’লীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার