Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাউফলে পরীক্ষাকেন্দ্রে অস্ত্রসহ শিক্ষার্থী আটক

BN DESK
01 May 2026, 12:46 AM পড়তে ১ মিনিট

পটুয়াখালীর বাউফল উপজেলার ধানদী কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অস্ত্রসহ সিফাত (১৫) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও পাঁচ দাখিল পরীক্ষার্থীসহ মোট ছয়জনকে থানায় প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিফাতকে আটক ও শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়।

আটক সিফাত উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের বড়ডালিমা গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং ছোটডালিমা আব্দুস সালাম মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

আটক অন্যরা হলো মো. মাসুম মৃধা, মো. সিহাব হোসেন, মো. মিয়াদ হোসেন, মো. হৃদয় হোসেন ও মো. নয়ন হোসেন। এদের মধ্যে মাসুম ও সিহাব রামনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার এবং মিয়াদ হোসেন, হৃদয় ও নয়ন বড়ডালিমা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

কেন্দ্রের সুপার মাওলানা মু. নুরুল আমিন ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাওলানা মু. আ. রব জানান, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় খাতা দেখা নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে মারামারিতে রূপ নেয়।

পরবর্তীতে আজ (৩০ এপ্রিল) বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে দুই পক্ষের শিক্ষকদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। তবে পরীক্ষা শেষে আবারও দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা এস আই সিহাবের সহায়তায় সিফাতকে আটক করা হয়। তার ব্যাগ থেকে একটি কুড়াল উদ্ধার করা হয়। এ সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

এস আই সিহাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিফাত স্বীকার করেছে, বড়ডালিমা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মিয়াদ হোসেনের ডাকে সে কুড়াল নিয়ে কেন্দ্রে আসে। সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতি হিসেবে তারা কেন্দ্রে জটলা তৈরি করেছিল। এ ঘটনায় জড়িত পাঁচ দাখিল পরীক্ষার্থীসহ মোট ছয়জনকে থানায় পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আটক সবাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনের আওতায় বিষয়টি দেখা হচ্ছে।

এলাকা: পটুয়াখালী বাউফল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বাউফলে পরীক্ষাকেন্দ্রে অস্ত্রসহ শিক্ষার্থী আটক

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার