Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

BN DESK
04 September 2026, 12:48 AM পড়তে ১ মিনিট
বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে ইমাম হোসেন (৬) ও আবু বকর (৪) নামের দুই সহোদর মারা গেছে।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

মৃত শিশুদের বাবা  কবির হোসেন সিকদার জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে  তিনি ইমাম  হোসেন ও আবুবকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এসময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন  পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবুবকরকে একই পুকুর থেকে  জালটেনে উদ্ধার করেন।  তিনিসহ স্বজনরা  দুই ছেলেকে নিয়ে   বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে  আসলে জরুরী বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের  মৃত ঘোষনা করেন। 

মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায় তাঁতেরকাঠি সরকারী প্রাইমারী স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ধারণা করা হচ্ছে, এক ভাই পানিকে পরে গেলে অপর ভাই তাকে তুলতে গিয়ে সেও পানিতে পরে যায়। 

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবহিত আছেন।

এলাকা: পটুয়াখালী বাউফল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

B
BN DESK | 07 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার